সংবাদ

গজারিয়ায় ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল, সংস্কারের দাবি এলাকাবাসীর

প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম

গজারিয়ায় ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল, সংস্কারের দাবি এলাকাবাসীর
ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের নাজিরচর কবরস্থান সংলগ্ন খালের ওপর ২০১৬-১৭ অর্থবছরে ২৩ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৩০ ফুটের সেতুটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সংযোগ সড়কের নিচের মাটি সরে গিয়ে সেতুর একাংশ বিপজ্জনকভাবে দেবে খালের দিকে ঝুলে গেছে। হোসেন্দী, নাজিরচর, পানশালেরচর ও উফুরদি - এই চার গ্রামের মানুষের নাজিরচর যৌথ কবরস্থানে লাশ দাফন ও যাতায়াতের একমাত্র পথ এটি হওয়ায় স্থানীয়রা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

 স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের সময় সঠিক তদারকির অভাব এবং পরবর্তী সময়ে খাল খননের কারণে এ ধস নেমেছে। দ্রুত এটি সংস্কার বা পুনর্নির্মাণ করা না হলে চার গ্রামের যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং কবরস্থানেরও ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম জানান, বর্তমানে কোনো তহবিল বা বরাদ্দ না থাকায় সংস্কার করা সম্ভব হচ্ছে না, তবে বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন জানান, সরেজমিনে সেতুটির বিভিন্ন সমস্যা দেখা গেছে এবং সেখানে নতুন করে একটি সেতু নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

গজারিয়ায় ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল, সংস্কারের দাবি এলাকাবাসীর

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের নাজিরচর কবরস্থান সংলগ্ন খালের ওপর ২০১৬-১৭ অর্থবছরে ২৩ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৩০ ফুটের সেতুটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সংযোগ সড়কের নিচের মাটি সরে গিয়ে সেতুর একাংশ বিপজ্জনকভাবে দেবে খালের দিকে ঝুলে গেছে। হোসেন্দী, নাজিরচর, পানশালেরচর ও উফুরদি - এই চার গ্রামের মানুষের নাজিরচর যৌথ কবরস্থানে লাশ দাফন ও যাতায়াতের একমাত্র পথ এটি হওয়ায় স্থানীয়রা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

 স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের সময় সঠিক তদারকির অভাব এবং পরবর্তী সময়ে খাল খননের কারণে এ ধস নেমেছে। দ্রুত এটি সংস্কার বা পুনর্নির্মাণ করা না হলে চার গ্রামের যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং কবরস্থানেরও ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম জানান, বর্তমানে কোনো তহবিল বা বরাদ্দ না থাকায় সংস্কার করা সম্ভব হচ্ছে না, তবে বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন জানান, সরেজমিনে সেতুটির বিভিন্ন সমস্যা দেখা গেছে এবং সেখানে নতুন করে একটি সেতু নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত