সংবাদ

ঘিওরে মানসিক হতাশায় যুবকের আত্মহত্যা

মো. লুৎফর রহমান, মানিকগঞ্জ
মো. লুৎফর রহমান, মানিকগঞ্জ
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পিএম

ঘিওরে মানসিক হতাশায় যুবকের আত্মহত্যা
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মানসিক হতাশায় ভুগে গলায় রশি পেঁচিয়ে মো. রাসেল মিয়া (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত আনুমানিক তিনটা থেকে চারটার মধ্যে উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া ওই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তীব্র মানসিক কষ্টে ভুগছিলেন রাসেল মিয়া। মঙ্গলবার ভোরে তিনি প্রথম নিজ বাড়ির একটি গাছে রশি দিয়ে গলায় ফাঁস দেন। সে সময় তার বড় ভাই বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে রশি কেটে তাকে গাছ থেকে উদ্ধার করেন। তবে এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের নজর এড়িয়ে তিনি আবার বাড়ি থেকে বের হয়ে যান। পরে সকালে বাজার করে ফেরার পথে লিটন নামের এক পথচারী ফুলহারা গ্রামের সায়েদুর শিকদারের একটি মেহগনি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। 

ঘিওর থানার সূত্রে জানা গেছে, এ ঘটনায় ঘিওর থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঘিওরে মানসিক হতাশায় যুবকের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মানসিক হতাশায় ভুগে গলায় রশি পেঁচিয়ে মো. রাসেল মিয়া (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত আনুমানিক তিনটা থেকে চারটার মধ্যে উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া ওই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তীব্র মানসিক কষ্টে ভুগছিলেন রাসেল মিয়া। মঙ্গলবার ভোরে তিনি প্রথম নিজ বাড়ির একটি গাছে রশি দিয়ে গলায় ফাঁস দেন। সে সময় তার বড় ভাই বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে রশি কেটে তাকে গাছ থেকে উদ্ধার করেন। তবে এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের নজর এড়িয়ে তিনি আবার বাড়ি থেকে বের হয়ে যান। পরে সকালে বাজার করে ফেরার পথে লিটন নামের এক পথচারী ফুলহারা গ্রামের সায়েদুর শিকদারের একটি মেহগনি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। 

ঘিওর থানার সূত্রে জানা গেছে, এ ঘটনায় ঘিওর থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত