সংবাদ

গাজীপুর বন বিভাগ প্রতিষ্ঠাসহ বন ও পরিবেশ সুরক্ষায় ৫ দফা দাবি

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পিএম

গাজীপুর বন বিভাগ প্রতিষ্ঠাসহ বন ও পরিবেশ সুরক্ষায় ৫ দফা দাবি
ছবি : সংবাদ

গাজীপুরের বন ও পরিবেশ সুরক্ষা, বনভূমি দখলমুক্তকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সেবা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ গঠনের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বন ও পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে ৫ দফা দাবি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জয়দেবপুরের শহীদ নিয়ামত সড়কে অবস্থিত শায়লা কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান আয়োজকেরা। গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা) ও জনস্বার্থ উন্নয়ন ট্রাস্ট (পিআইডি ট্রাস্ট) যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাজীপুর পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ও পিআইডি ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মো. মেহেদী হাসান। এতে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি মো. মোছাদ্দিকুর রহমান, প্রধান উপদেষ্টা ফেডরিক মুকুল বিশ্বাস, নির্বাহী সহসভাপতি এনামুল হক, সহসভাপতি মো. ইসমাইল মোল্যা ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রুবেল।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চলসমৃদ্ধ জেলা। এই বনভূমি শুধু স্থানীয় পরিবেশ নয়; বরং জীববৈচিত্র্য, জলবায়ু, জনস্বাস্থ্য ও সামগ্রিক পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অবিরত বনভূমি জবরদখল, অবৈধ স্থাপনা নির্মাণ ও বন উজাড়ের কারণে এখানকার পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

তারা উল্লেখ করেন, বর্তমানে ‘ঢাকা বন বিভাগ’ ও ‘বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগ’-এর নাম ও বিভাগীয় বন কর্মকর্তাদের প্রধান কার্যালয় রাজধানী ঢাকার মহাখালীতে অবস্থিত। অথচ এই দুই বিভাগের মূল অধিক্ষেত্রই গাজীপুর জেলায়। ফলে সামান্য প্রশাসনিক কাজ, আবেদন ও যোগাযোগের জন্য স্থানীয় বাসিন্দাদের ঢাকায় ছুটতে হচ্ছে। এতে তাদের সময়, অর্থ ও শ্রমের অপচয়ের পাশাপাশি অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হয়। তাই ঢাকা বন বিভাগের অবকাঠামো যা-ই হোক না কেন, গাজীপুরের বনাঞ্চলের জন্য অতিদ্রুত পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ প্রতিষ্ঠা করা জরুরি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

গাজীপুর বন বিভাগ প্রতিষ্ঠাসহ বন ও পরিবেশ সুরক্ষায় ৫ দফা দাবি

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত