সংবাদ

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু
ছবি : সংবাদ

কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকে ঘোরার সময় চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (২০) নামে এক নারী পর্যটকের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি পরিবারের নিকটাত্মীয়দের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের সহকারী পর্যটন কর্মকর্তা ও দায়িত্বরত কর্মীরা জানান, স্বজনদের নিয়ে ইজিবাইকে চড়ে সুগন্ধা পয়েন্ট এলাকা দিয়ে যাচ্ছিলেন সীমা। পথিমধ্যে হঠাৎ করেই তার পরনের ওড়নাটি চলন্ত ইজিবাইকের চাকার সঙ্গে জড়িয়ে পেঁচিয়ে যায়। এতে তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে গলায় মারাত্মক আঘাত পান এবং গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ডলফিন মোড়ে দায়িত্বরত পর্যটন পুলিশের সহায়তায় তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ হাসপাতালে পৌঁছায়। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকে ঘোরার সময় চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (২০) নামে এক নারী পর্যটকের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি পরিবারের নিকটাত্মীয়দের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের সহকারী পর্যটন কর্মকর্তা ও দায়িত্বরত কর্মীরা জানান, স্বজনদের নিয়ে ইজিবাইকে চড়ে সুগন্ধা পয়েন্ট এলাকা দিয়ে যাচ্ছিলেন সীমা। পথিমধ্যে হঠাৎ করেই তার পরনের ওড়নাটি চলন্ত ইজিবাইকের চাকার সঙ্গে জড়িয়ে পেঁচিয়ে যায়। এতে তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে গলায় মারাত্মক আঘাত পান এবং গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ডলফিন মোড়ে দায়িত্বরত পর্যটন পুলিশের সহায়তায় তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ হাসপাতালে পৌঁছায়। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত