সংবাদ

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয় : শিক্ষামন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয় : শিক্ষামন্ত্রী
কুমিল্লায় জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংবাদ

২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে নতুন চারটি বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। চতুর্থ শ্রেণিতে 'খেলাধুলা' ও 'বাংলাদেশের সংস্কৃতি' এবং ষষ্ঠ শ্রেণিতে 'লার্নিং উইথ হ্যাপিনেস' ও 'আমার কারিগরি শিক্ষা' বিষয়গুলো যুক্ত করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কুমিল্লা নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২৮ সাল থেকে শিক্ষা কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী আরও পরিবর্তন ও পরিমার্জন করা হবে। প্রয়োজন বিবেচনায় যুক্ত করা হবে আরও নতুন বই। আমরা আগামী দিনে এমন এক প্রজন্ম তৈরি করতে চাই, যা ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষায় সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছেন। শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে।’

কলেজে শিক্ষার্থী ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, ভর্তির নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীরা ভর্তি হয়ে গেছে। তবে ভর্তি শেষ হওয়ার পরও অনেক আসন খালি রয়ে গেছে। এ বছর আসন সংখ্যার তুলনায় পাসের হার কম হওয়ায় কিছুটা বিভ্রান্তি ও জটিলতা তৈরি হয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে গ্যাস ও তেলের দাম অনেক বেড়েছে। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনও অনেক কম। সর্বোচ্চ ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আকতারুজ্জামান, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদ্বাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, জেলা প্রশাসক রোজি আক্তার ও পুলিশ সুপার আনিসুজ্জামান।

চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় সাঁতার, দাবা, কাবাডি ও হ্যান্ডবল—এই চার খেলায় সারা দেশের ৪টি অঞ্চলের বাছাই পেরিয়ে মোট ৪০৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। বুধবার থেকে তারা চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় মুখোমুখি হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয় : শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত