সংবাদ

বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পিএম

বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না
ছবি : সংবাদ

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, কোনো সরকারই বাজারে সিন্ডিকেটের উপস্থিতি পছন্দ করে না। বর্তমান সরকারও চায় না কোনো সিন্ডিকেট বাজারে প্রভাব বিস্তার করুক। সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, তাই সরবরাহ নিয়ে কোনো সমস্যা হবে না।

মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের বন্দরে সিএসডি ও স্টিল রাইস সাইলোসহ খাদ্য বিভাগের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে সকালে মন্ত্রী পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিল পরিদর্শন করেন। এরপর তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গমের সাইলো, প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি ও মডার্ন ল্যাব পরিদর্শন করেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাজারে কোনো ধরনের সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। সমস্যা থাকবেই, তবে সেগুলো চিহ্নিত করে গুরুত্ব অনুযায়ী পর্যায়ক্রমে সমাধান করা আমাদের কাজ।’

পোস্তগোলা ময়দামিল পরিদর্শনকালে মন্ত্রী মিলের কার্যক্রম ও বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কর্মকর্তাদের পক্ষ থেকে উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

পরে সিদ্ধিরগঞ্জের গম সাইলোতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সাইলোর ধারণক্ষমতা ও সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। মন্ত্রী একই চত্বরে অবস্থিত প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি ও মডার্ন ল্যাব ঘুরে দেখেন এবং পুষ্টিসমৃদ্ধ চাল উৎপাদন ও মান নিয়ন্ত্রণ কার্যক্রমের খোঁজ নেন।

বন্দর এলাকায় সিএসডি ও স্টিল রাইস সাইলো পরিদর্শনের সময় কর্মকর্তারা জনবল সংকট, জরাজীর্ণ গুদাম সংস্কার এবং নতুন আবাসন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। মন্ত্রী এসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে খাদ্য সচিব আবু তাহের মো: মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: জসীম উদ্দিন খান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত