বৈশ্বিক সংকটের মধ্যেও সরকার সর্বোচ্চ ভর্তুকি দিয়ে দেশে তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এর প্রভাব যতটা সম্ভব সহনীয় রাখার চেষ্টা চলছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার ভাষাসৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
মাহদী আমিন বলেন, ‘অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বোচ্চ ভর্তুকি দিয়ে তেল-গ্যাসের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সারা পৃথিবীতেই জ্বালানির দাম বেড়েছে। তবে আজকের দিনেও আশপাশের যেকোনো দেশের তুলনায় আমাদের দেশে ডিজেলের দাম কম।’
অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যুদ্ধ শুরুর আগে ও পরে অনেক দেশ ধাপে ধাপে দাম বাড়িয়ে যে পর্যায়ে নিয়েছে, বাংলাদেশ সে তুলনায় অনেক নমনীয় অবস্থানে আছে। সরকার চায় না বৈশ্বিক সংকটের চাপ সাধারণ জনগণের ওপর পড়ুক।
জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মাহদী আমিন জানান, সংকট মোকাবিলায় সরকার সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলনের ওপর বিশেষ জোর দিচ্ছে।
বর্তমান পরিস্থিতির পেছনে বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বর্তমান সমস্যার পেছনে ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর কাঠামো ও বৈশ্বিক যুদ্ধের প্রভাব, উভয়ই দায়ী। জনগণের সমর্থন নিয়ে সরকার এই সংকট কাটাতে দীর্ঘ, মধ্য ও স্বল্পমেয়াদি বিভিন্ন সমাধান নিয়ে কাজ করছে।’
এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন