সংবাদ

নীতিমালার আওতায় চলবে ব্যাটারিচালিত অটোরিকশা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০১:২৫ পিএম

নীতিমালার আওতায় চলবে ব্যাটারিচালিত অটোরিকশা
সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালার আওতায় ব্যাটারিচালিত অটোরিকশাকে অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ উদ্দেশ্যে দ্রুততম সময়ের মধ্যে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকের খনন ও উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লেকের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পের বিষয়ে মন্ত্রী জানান, মোট ৮৩ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেকের খনন, সৌন্দর্য বৃদ্ধি ও সামগ্রিক পরিবেশ উন্নয়নের কাজ করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় সংস্কৃতি চর্চার জন্য একটি 'নজরুল মঞ্চ' গড়ে তোলা হবে, যেখানে থাকবে পাঠাগার সুবিধাসহ নানা সাংস্কৃতিক পরিবেশনার সুযোগ। লেকের মনোরম পরিবেশ টিকিয়ে রাখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান বাড়াতেই এই মেগা কর্মসূচি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ডাম্পিংয়ের প্রতিবাদে রাজধানীর প্রেস ক্লাব ও কাকরাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট ও বিক্ষোভ প্রদর্শন করেন রিকশাচালকরা। চালকদের প্রশিক্ষণ, বৈধ লাইসেন্স ও রোড পারমিটের দাবি জানিয়ে আসছেন তারা। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে অটোরিকশা চলাচলে সুনির্দিষ্ট নীতিমালার ইঙ্গিত এলো।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নীতিমালার আওতায় চলবে ব্যাটারিচালিত অটোরিকশা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানী ঢাকায় চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালার আওতায় ব্যাটারিচালিত অটোরিকশাকে অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ উদ্দেশ্যে দ্রুততম সময়ের মধ্যে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকের খনন ও উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লেকের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পের বিষয়ে মন্ত্রী জানান, মোট ৮৩ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেকের খনন, সৌন্দর্য বৃদ্ধি ও সামগ্রিক পরিবেশ উন্নয়নের কাজ করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় সংস্কৃতি চর্চার জন্য একটি 'নজরুল মঞ্চ' গড়ে তোলা হবে, যেখানে থাকবে পাঠাগার সুবিধাসহ নানা সাংস্কৃতিক পরিবেশনার সুযোগ। লেকের মনোরম পরিবেশ টিকিয়ে রাখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান বাড়াতেই এই মেগা কর্মসূচি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ডাম্পিংয়ের প্রতিবাদে রাজধানীর প্রেস ক্লাব ও কাকরাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট ও বিক্ষোভ প্রদর্শন করেন রিকশাচালকরা। চালকদের প্রশিক্ষণ, বৈধ লাইসেন্স ও রোড পারমিটের দাবি জানিয়ে আসছেন তারা। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে অটোরিকশা চলাচলে সুনির্দিষ্ট নীতিমালার ইঙ্গিত এলো।

\ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত