মানুষের ঘরে ঘরে ডাকের চিঠি ও খবর পৌঁছে দেওয়াই ছিল তার নিত্যদিনের কাজ। অথচ সেই মানুষটিই আর ফেরা হলো না নিজের ঘরে। চালিত অটোচার্জার উল্টে অকালে প্রাণ হারিয়েছেন সোহরাব হোসাইন (৫৭) নামে এক পোস্টমাস্টার।
সোমবার (৫ অক্টোবর) দুপুরের দিকে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর-জামালগঞ্জ সড়কের রনাহার সোনারপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহরাব হোসাইন পাহাড়পুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় পাহাড়পুর ডাকঘরের পোস্টমাস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে একটি অটোচার্জারে করে পাহাড়পুর থেকে জামালগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন সোহরাব হোসাইন। পথে রনাহার সোনারপাড়া মোড়ে পৌঁছালে অটোচার্জারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন।
স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘদিন যিনি অন্যের ঠিকানায় স্বজনদের বার্তা পৌঁছে দিতেন, তার আকস্মিক প্রয়াণের মর্মান্তিক খবর পৌঁছেছে পরিবারের কাছে। এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন