সংবাদ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ বাংলাদেশের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ এএম

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ বাংলাদেশের
ছবি : সংগৃহীত

রাজনীতি ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ভারতে অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ফলে তাদের পরিবর্তে এই টুর্নামেন্টে খেলার বড় সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশের। এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)।

সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসে ষষ্ঠ স্থান অর্জনে ব্যর্থ হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি জায়গা পায়নি বাংলাদেশ, স্থান হয়েছিল রিজার্ভ তালিকায়। তবে পাকিস্তানের আকস্মিক সরে দাঁড়ানোর সিদ্ধান্তে এশিয়ার সেরা হকি পরাশক্তিগুলোর বিপক্ষে নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

এশিয়ান গেমসে সপ্তম হওয়া বাংলাদেশের টুর্নামেন্টে সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএইচএফের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স জানান, এশিয়ান গেমসের সময়েই এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। পরবর্তীতে এশিয়ান হকি ফেডারেশন থেকে আনুষ্ঠানিক ইমেইল বার্তা পাওয়ার পর অংশগ্রহণের সম্মতি জানিয়েছে বাংলাদেশ।

এদিকে এশিয়ান গেমস শেষে বাংলাদেশ দলের জার্মান প্রধান কোচ পিটার নিজ দেশে ফিরে গেছেন। টুর্নামেন্ট শুরুর সময় কাছে চলে আসায় দ্রুত দলীয় প্রস্তুতি ক্যাম্প শুরু করা এবং নতুন কোচ নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএইচএফ। শনিবার প্রথম বিভাগ হকি লিগ উদ্বোধনের দিন ফেডারেশন কর্তারা বৈঠকে বসে মূল পরিকল্পনা চূড়ান্ত করবেন।

আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতের পাঞ্জাবে অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। টুর্নামেন্টের লিগ পর্বের ম্যাচগুলো জালন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে এবং নকআউট পর্ব অনুষ্ঠিত হবে মোহালির বলবীর সিং সিনিয়র স্টেডিয়ামে। ছয় দলের এই টুর্নামেন্টে আয়োজক ভারতের পাশাপাশি মাঠে নামবে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন, জাপান ও বাংলাদেশ।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে ঢাকায় এই আয়োজনের ষষ্ঠ আসর আয়োজনের স্বাগতিক ছিল বাংলাদেশ।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ বাংলাদেশের

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত