প্রায় আড়াই বছর পর বড় পরিসরে একক কনসার্ট নিয়ে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘মুনলাইট মেলোডিজ’ শীর্ষক এই কনসার্ট আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
গত রোববার রাতে
সামাজিক মাধ্যমে পোস্টার প্রকাশ করে নিজেই কনসার্টের ঘোষণা দেন বাপ্পা। অনুষ্ঠানটির
আয়োজন করছে ম্যাভিক্স। শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
কনসার্ট প্রসঙ্গে
বাপ্পা মজুমদার বলেন, ‘অনেক দিন পর একক কনসার্ট করছি। বিষয়টি নিয়ে আমিও বেশ আনন্দিত
ও উচ্ছ্বসিত। শ্রোতাদের সঙ্গে সরাসরি গান ভাগ করে নেওয়ার আনন্দই আলাদা। আশা করছি,
‘মুনলাইট মেলোডিজ’ সবার জন্য সুন্দর একটি সংগীতসন্ধ্যা হয়ে উঠবে।’
তিন দশকের বেশি
সময়ের সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন বাপ্পা। গানের পাশাপাশি সুর ও সংগীত
পরিচালনাতেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। এবার একক কনসার্টে তার জনপ্রিয় গান ও নতুন পরিবেশনা
উপভোগের অপেক্ষায় রয়েছেন ভক্ত-শ্রোতারা।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন