সংবাদ

ঢাকার মঞ্চে ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

ঢাকার মঞ্চে ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’
ছবি : সংবাদ

বিশ্বখ্যাত লেখক পাওলো কোয়েলহোর আলোচিত উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’ এবার নাট্যরূপে আসছে ঢাকার মঞ্চে। ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’ নামে নাটকটি প্রযোজনা করেছে নাট্যদল এক্টোম্যানিয়া। এটি দলটির চতুর্থ প্রযোজনা।

আত্মঅন্বেষণ, নিয়তি ও স্বপ্নপূরণের গল্প নিয়ে নির্মিত নাটকটির নাট্যরূপ দিয়েছেন মাহফুজ ইসলাম মেঘ এবং নির্দেশনা দিয়েছেন তালহা জুবায়ের। আন্দালুসিয়ার এক তরুণের মিসরীয় পিরামিডের উদ্দেশে দীর্ঘ অভিযানের মধ্য দিয়ে জীবনের লক্ষ্য ও আত্মঅন্বেষণের নানা দিক তুলে ধরা হয়েছে এতে।

নির্দেশক তালহা জুবায়ের বলেন, বর্তমান সময়ে ক্যারিয়ারের ইঁদুরদৌড়ে মানুষ প্রায়ই নিজের স্বপ্ন ও জীবনের লক্ষ্য ভুলে যায়। ‘দ্য আলকেমিস্ট’ সেই স্বপ্নকে নতুন করে খুঁজে পাওয়ার অনুপ্রেরণা দেয়। এই ভাবনাকেই নাট্যমঞ্চে তুলে ধরা হয়েছে।

আগামী ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির প্রিমিয়ার হবে। ১৮ সেপ্টেম্বর বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় এবং ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় আরও চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শশাঙ্ক সাহা, কামরুজ্জামান তাপু, সায়েম সিজান, সালাউদ্দিন ইভান, কামরুল তিহান, ফাতেমা ইলমা, সায়েরা আকতার, মাহবুবা মৌ, সানবি মীর, জয়ব্রত বিশ্বাস, মাহফুজ ইসলাম মেঘসহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ঢাকার মঞ্চে ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিশ্বখ্যাত লেখক পাওলো কোয়েলহোর আলোচিত উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’ এবার নাট্যরূপে আসছে ঢাকার মঞ্চে। ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’ নামে নাটকটি প্রযোজনা করেছে নাট্যদল এক্টোম্যানিয়া। এটি দলটির চতুর্থ প্রযোজনা।

আত্মঅন্বেষণ, নিয়তি ও স্বপ্নপূরণের গল্প নিয়ে নির্মিত নাটকটির নাট্যরূপ দিয়েছেন মাহফুজ ইসলাম মেঘ এবং নির্দেশনা দিয়েছেন তালহা জুবায়ের। আন্দালুসিয়ার এক তরুণের মিসরীয় পিরামিডের উদ্দেশে দীর্ঘ অভিযানের মধ্য দিয়ে জীবনের লক্ষ্য ও আত্মঅন্বেষণের নানা দিক তুলে ধরা হয়েছে এতে।

নির্দেশক তালহা জুবায়ের বলেন, বর্তমান সময়ে ক্যারিয়ারের ইঁদুরদৌড়ে মানুষ প্রায়ই নিজের স্বপ্ন ও জীবনের লক্ষ্য ভুলে যায়। ‘দ্য আলকেমিস্ট’ সেই স্বপ্নকে নতুন করে খুঁজে পাওয়ার অনুপ্রেরণা দেয়। এই ভাবনাকেই নাট্যমঞ্চে তুলে ধরা হয়েছে।

আগামী ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির প্রিমিয়ার হবে। ১৮ সেপ্টেম্বর বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় এবং ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় আরও চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শশাঙ্ক সাহা, কামরুজ্জামান তাপু, সায়েম সিজান, সালাউদ্দিন ইভান, কামরুল তিহান, ফাতেমা ইলমা, সায়েরা আকতার, মাহবুবা মৌ, সানবি মীর, জয়ব্রত বিশ্বাস, মাহফুজ ইসলাম মেঘসহ আরও অনেকে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত