সিনেমার একটি গান দিয়েই শ্রোতা-দর্শকের মন জয় করে নিয়েছিলেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আতিয়া আনিসা। এবার প্রথমবারের মতো তার সঙ্গে সিনেমার গানে অর্থাৎ প্লে-ব্যাকে কণ্ঠ দিলেন এস কে সাগর শান।
গত সপ্তাহে মুক্তি
পেয়েছে আবুল হোসেন মজুমদার পরিচালিত সিনেমা ‘ভালোবাসি তোমায়’। সিনেমাটিতে ‘মন দিলাম’
শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন এস কে সাগর শান ও আতিয়া আনিসা। গানটির কথা, সুর ও
সংগীতায়োজন করেছেন সাগর শান নিজেই। এরই মধ্যে গানটি ইউটিউবেও প্রকাশিত হয়েছে।
এ সিনেমায় লেমিসের
সঙ্গেও আরও একটি গান গেয়েছেন সাগর শান। প্রথমবারের মতো আতিয়া আনিসার সঙ্গে প্লে-ব্যাক
করা প্রসঙ্গে এস কে সাগর শান বলেন, ‘সিনেমায় গান করা তো একজন শিল্পীর স্বপ্ন থাকে।
আর আতিয়া আনিসা তো এই প্রজন্মের একজন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী। প্লে-ব্যাক করে সে জাতীয়
চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। তার সঙ্গে সিনেমায় আমার একটি গান আছে, নিঃসন্দেহে এটা
আমার অনেক ভালো লাগার। “মন দিলাম” গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। আগামীতে
আরও ভালো ভালো সিনেমায় প্লে-ব্যাক করার স্বপ্ন দেখি।’
এদিকে শিগগিরই প্রকাশ
পেতে যাচ্ছে সাগর শানের নতুন গান ‘প্রেমেরই বুলবুল’। গানটির কথা লিখেছেন সাইফুল বারী
এবং সুর ও সংগীতায়োজন করেছেন এস কে সাগর শান।
কিছুদিন আগে ইউটিউবে
প্রকাশিত হয়েছে সাগর শান ও অঙ্গনা পূজার কণ্ঠে মৌলিক গান ‘সরাসরি বলছি তোকে’। সালাহউদ্দিন
সাগরের কথায় এবং সাগর শানের সুর ও সংগীতায়োজনে গানটি প্রকাশের পর শ্রোতাদের ভালোবাসা
পেয়েছে।
অন্যদিকে আতিয়া
আনিসার সিনেমায় অন্যতম জনপ্রিয় গান অয়ন চাকলাদারের সঙ্গে গাওয়া দ্বৈত গান ‘চলো নিরালায়’।
মিম ও রাজ অভিনীত রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমার গান এটি।
গত বছর যুক্তরাষ্ট্র
সফরেও গিয়েছিলেন আতিয়া আনিসা। সেখানে টানা বেশ কিছুদিন স্টেজ শোতে গান পরিবেশন করে
প্রবাসী দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন তিনি।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন