সংবাদ
সংবাদ

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন


প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
ছবি: সংবাদ

চাঁদপুর কোর্ট (কালীবাড়ী) রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের দুটি আসন পুড়ে গেলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। দুর্বৃত্তরা বগিতে আগুন দিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস রাত ১০টার দিকে চাঁদপুর শহরের কালীবাড়ী (কোর্ট) স্টেশনে এসে থামে। এ সময় ট্রেনের পেছনের দিকের ২ নম্বর বগিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং তারা ছোটাছুটি শুরু করেন।

তবে ট্রেনে দায়িত্বরত গার্ড ও রেলওয়ে কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আগুন অন্য বগিতে ছড়াতে পারেনি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বগির দুটি আসন সম্পূর্ণ পুড়ে গেছে।

ঘটনার পরপরই স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত না হলেও এটি নাশকতা কি না, তা খতিয়ে দেখছে রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

চাঁদপুর কোর্ট (কালীবাড়ী) রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের দুটি আসন পুড়ে গেলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। দুর্বৃত্তরা বগিতে আগুন দিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস রাত ১০টার দিকে চাঁদপুর শহরের কালীবাড়ী (কোর্ট) স্টেশনে এসে থামে। এ সময় ট্রেনের পেছনের দিকের ২ নম্বর বগিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং তারা ছোটাছুটি শুরু করেন।

তবে ট্রেনে দায়িত্বরত গার্ড ও রেলওয়ে কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আগুন অন্য বগিতে ছড়াতে পারেনি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বগির দুটি আসন সম্পূর্ণ পুড়ে গেছে।

ঘটনার পরপরই স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত না হলেও এটি নাশকতা কি না, তা খতিয়ে দেখছে রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত