৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা প্রকাশ না করায় চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় ভুগছেন হাজারো পরীক্ষার্থী। এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশের জোর দাবি জানিয়েছেন তারা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৫০তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতিনিধিরা এই আল্টিমেটাম দেন।
সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীরা বলেন, ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ‘এক বছরে এক বিসিএস’ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করেছিল। সেই রোডম্যাপ অনুযায়ী ১০ ফেব্রুয়ারি প্রিলিমিনারির ফল, ৯ এপ্রিল লিখিত পরীক্ষা, ২৩ জুলাই লিখিত ফল এবং ৩০ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শেষ হলেও ২৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশের সময় পার হয়ে গেছে।
পরীক্ষার্থীরা বলেন, পিএসসির নিজস্ব ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফলাফল প্রকাশের কথা থাকলেও কেন তা সম্ভব হয়নি, সে বিষয়ে কমিশনকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় ৫০তম বিসিএসের ফল আটকে রাখার খবরের সমালোচনা করে পরীক্ষার্থীরা বলেন, ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশের পরও রিপিট ক্যাডার-সংক্রান্ত জটিলতা পুরোপুরি নিরসন নাও হতে পারে। কারণ পরবর্তী সময়ে ৪৭তম বিসিএসের কিছু প্রার্থীও ৫০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হতে পারেন। ৪৪তম বিসিএসের উদাহরণ টেনে তাদের ভাষ্য, ২০২৫ সালের ২৮ অক্টোবর সংশোধিত বিধি ১৭ কার্যকর হওয়ার পরও পিএসসি চাইলে ৪৭তম বিসিএসের গেজেট প্রকাশের পর ৫০তম বিসিএসের সম্পূরক ফলাফল প্রকাশের মাধ্যমে রিপিট ক্যাডার-সংক্রান্ত জটিলতা সমাধান করতে পারে।
পরীক্ষার্থীরা জানান, অতীতে ৪৪তম বিসিএসে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার ছয় দিন, ৪৫তমে ১০ দিন, ৪৬তমে ১৩ দিন, ৪৭তমে ১০ দিন এবং ৪৮তম বিসিএসে সাত দিন পর চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছিল। সেই বিবেচনায় তারা দ্রুত ফলাফলের প্রত্যাশা করেছিলেন। কিন্তু বিলম্বের কারণে পরীক্ষার্থী ও তাদের পরিবার চরম মানসিক চাপে রয়েছেন এবং পিএসসির প্রতি আস্থার সংকট তৈরি হচ্ছে।
তারা বলেন, ৫০তম বিসিএসে ২ হাজার ১৫৫টি ক্যাডার পদে নিয়োগের কথা রয়েছে। ফলাফল প্রকাশে বিলম্বের ফলে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন শূন্য থাকার পাশাপাশি সরকারি নাগরিক সেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলন থেকে পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে পরীক্ষার্থীরা বলেন, অন্য কোনো বিসিএসের জটিলতাকে অজুহাত হিসেবে দেখিয়ে ৫০তম বিসিএসের ফলাফল আটকে রাখা উচিত নয়। প্রয়োজনে সম্পূরক ফলাফল প্রকাশের ব্যবস্থা গ্রহণ করে দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।
সবশেষে তারা স্পষ্টভাবে ঘোষণা দেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। এ সময়ের মধ্যে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন