সংবাদ

সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকায় তিন কনসার্ট

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনের ব্যবধানে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনটি কনসার্ট। এসব আয়োজনে দেশি-বিদেশি শিল্পীদের পাশাপাশি মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড। পাকিস্তানের ব্যান্ড কাবিশ ও সংগীতশিল্পী আসিম আজহারের সঙ্গে দেখা যাবে শিরোনামহীন, মেঘদল ও ওয়ারফেজকে।

১৮ সেপ্টেম্বর ঢাকার আলোকিতে অনুষ্ঠিত হবে ‘এক্স ফোর্স প্রেজেন্টস মিক্সটেপ ভলিউম ৩’ কনসার্ট। এতে পারফর্ম করবে নেমেসিস, অ্যাভয়েডরাফা, ইন্দালো, কার্নিভ্যাল, আফটারম্যাথ, কনক্লুশন, ফিরোজ জংসহ মোট ১০টি ব্যান্ড।

আয়োজক ঢাকা ব্রডকাস্ট জানিয়েছে, বেলা আড়াইটায় শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে কনসার্টটি। সেট সেট রক ডটকমে পাওয়া যাচ্ছে কনসার্টের টিকিট।

স্থগিত হওয়া পাকিস্তানি ব্যান্ড কাবিশের কনসার্টটি অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৬ সেপ্টেম্বর ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শীর্ষক কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছে প্রাইম ওয়েভ কমিউনিকেশন। কাবিশের সঙ্গে মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল। তবে কনসার্টের ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি।

এর আগে গত ৫ ডিসেম্বর কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় তা স্থগিত করা হয়েছিল। আয়োজক জানিয়েছে, যারা আগে টিকিট কিনেছিলেন, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। নতুন টিকিট পাওয়া যাবে টিকিফাইয়ে।

অক্টোবরে ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আসিম আজহার। ‘দ্য আসিম আলী ট্যুর’-এর অংশ হিসেবে ২ অক্টোবর স্বদেশ অ্যারেনায় পারফর্ম করবেন তিনি।

আসিম আজহারের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। এ ছাড়া আয়োজনে পারফর্ম করবে মডার্নোটাকু। টিকিফাইয়ে পাওয়া যাচ্ছে কনসার্টের টিকিট।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকায় তিন কনসার্ট

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত