মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৬৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান ব্রিকফিল্ড বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস শুকুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত মনিরুদ্দিন মালিথার ছেলে। তিনি পেশায় একজন পাখিভ্যান (ব্যাটারিচালিত ভ্যান) চালক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আব্দুস শুকুর ভ্যান নিয়ে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে স্থানীয় আল-ফালাহ ক্লিনিকে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী বাস রেখে পালিয়ে গেছেন। বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন