সংবাদ

চালুর এক দিন পরই ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি বন্ধ

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম

চালুর এক দিন পরই ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি বন্ধ
ছবি : সংবাদ

রাজবাড়ীর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে নাব্যতা-সংকট তীব্র আকার ধারণ করায় আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে সাতটা থেকে ড্রেজিং কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত এই রুটে ফেরি বন্ধ থাকবে। ফলে গুরুত্বপূর্ণ এই নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকেরা আবারও ভোগান্তিতে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে গত ৫ অক্টোবর থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। টানা ছয় দিন বন্ধ থাকার পর গত রোববার (১১ অক্টোবর) বিকেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছিল। তবে চালুর মাত্র এক দিনের মাথায় নাব্যতা-সংকটে আবারও বন্ধ হয়ে গেল এই সেবা।

এর আগেও ৬ সেপ্টেম্বর পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ১৬ দিন বন্ধ থাকার পর ২২ সেপ্টেম্বর নৌরুটটি চালু করা হয়েছিল। স্বল্প সময়ের ব্যবধানে বারবার ফেরি বন্ধ ও চালুর ঘটনায় এই নৌপথ ব্যবহারকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জের মধ্যে পদ্মা নদী পারাপারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই ফেরি সার্ভিস। দুই জেলার পাশাপাশি উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে যাতায়াতকারী সাধারণ মানুষ ও পণ্যবাহী যানবাহনের জন্য নৌরুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিআইডব্লিউটিসি জানায়, ড্রেজিং কার্যক্রম শুরু করে নৌপথের নাব্যতা পরিস্থিতি স্বাভাবিক না করা পর্যন্ত ফেরি বন্ধ থাকবে। তবে কবে নাগাদ ড্রেজিং শুরু হবে এবং ফেরি চলাচল পুনরায় চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানা যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

চালুর এক দিন পরই ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি বন্ধ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত