শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সরকারি সফরে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি চীনের উদ্দেশ্যে রওনা হন।
বেইজিংয়ের দাশিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান তিয়ানজিন কলেজ অব কমার্সের পার্টি কমিটির ডেপুটি সেক্রেটারি অধ্যাপক ইউ লি।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর শিক্ষামন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। সফরকালে উভয় দেশের মধ্যে শিক্ষাবিষয়ক ও প্রাতিষ্ঠানিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং প্রযুক্তিগত ও একাডেমিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে চীন সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন