সংবাদ

মাদকাশক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পিএম

মাদকাশক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে মাদকাশক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন পারুল বেগম (৫০) নামের এক নারী। ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর পালিয়ে গেলেও পুলিশ ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৪ অক্টোবর) ভোর ছয়টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ি এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। ঘটনার পর পরই ঘাতক ছেলে পালিয়ে যায়। পরে দুপুর ১২টার দিকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হরিকেশ বাউদিয়াছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও প্রতিবেশীরা জানান, বেলগাছা ইউনিয়নের সরদার আলীর ছোট ছেলে মুস্তাকিন আলম শোভন (৩৪) দীর্ঘদিন ধরে মাদকাশক্ত ও মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জের একটি মাদকাসক্তি পরামর্শ ও পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি করা হয়েছিল। আড়াই মাস আগে তাকে বাড়িতে আনা হয়। কিছুদিন ভালো থাকার পর তিনি আবার অস্বাভাবিক আচরণ শুরু করেন। পুনরায় চিকিৎসার জন্য ওই রিহ্যাব সেন্টারে যোগাযোগ করা হলে বুধবার ভোর চারটার দিকে চার সদস্যের একটি দল বাড়িতে আসে।

রিহ্যাবের লোকজনের উপস্থিতি টের পেয়ে শোভন উত্তেজিত হয়ে পড়েন। সকাল ছয়টার দিকে দরজা খুলে বের হয়ে যাওয়ার সময় তার মা পারুল বেগম বাধা দিলে শোভন পকেট থেকে ছুরি বের করে মায়ের বুকে উপর্যুপরি আঘাত করেন। এ সময় বাবা সরদার আলী ছেলেকে লাঠি দিয়ে আঘাত করে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করেন শোভন।

স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারুল বেগমকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সরদার আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ মাদকাসক্তি পরামর্শ ও পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক শাহ সুলতান আহমেদ বলেন, ‘আমাদের উপস্থিতি টের পেয়ে শোভন ক্ষিপ্ত হয়ে ওঠে। ঘরের বারান্দার দরজা বন্ধ করে সে এই তাণ্ডব চালায়। দরজা লক থাকা অবস্থায় চোখের সামনেই সে এই মর্মান্তিক ঘটনা ঘটায়, আমরা চাইলেও তাকে থামাতে পারিনি।’

এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ঘাতক শোভনকে অভিযান চালিয়ে হলোখানা ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মাদকাশক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত