সংবাদ

বাংলাদেশ সফরের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ এএম

বাংলাদেশ সফরের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
ছবি : সংবাদ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।

ঘোষিত দলে বড় কোনো চমক হিসেবে রাখা হয়েছে তরুণ ব্যাটসম্যান কেভিন উইকহ্যামকে, যিনি প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেলেন। তবে বিশ্রামের কারণে দলের বাইরে রাখা হয়েছে সাদা বলের নিয়মিত অধিনায়ক শাই হোপকে। পাশাপাশি চোটের ঝুঁকি এড়াতে পেসার আলজারি জোসেফকে এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার কেমো পল।

আগামী ২৮ অক্টোবর ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। এরপর ৫ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড :

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সফরের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।

ঘোষিত দলে বড় কোনো চমক হিসেবে রাখা হয়েছে তরুণ ব্যাটসম্যান কেভিন উইকহ্যামকে, যিনি প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেলেন। তবে বিশ্রামের কারণে দলের বাইরে রাখা হয়েছে সাদা বলের নিয়মিত অধিনায়ক শাই হোপকে। পাশাপাশি চোটের ঝুঁকি এড়াতে পেসার আলজারি জোসেফকে এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার কেমো পল।

আগামী ২৮ অক্টোবর ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। এরপর ৫ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড :

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত