সংবাদ

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা
ছবি : সংগৃহীত

ভারতের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সারা দেশে ছড়িয়ে পড়া তরুণ ও শিক্ষার্থীদের আন্দোলন বা 'জেন জি' প্রতিবাদ মূলত বাংলাদেশ থেকেই অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির বিশিষ্ট ছাত্রনেত্রী ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।

বুধবার (১৪ অক্টোবর) সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন।

ভিডিও বার্তায় নেহা বোরা উল্লেখ করেন, বাংলাদেশে যেভাবে শিক্ষার্থীরা অন্যায় ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে সফল হয়েছে, ভারতের তরুণরাও বর্তমানে মোদি সরকারের নিপীড়নের বিরুদ্ধে ঠিক একই আদলে লড়াই চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের সংগ্রামের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ওপর ক্রমবর্ধমান হুমকি এবং সমালোচনামূলক চিন্তাভাবনাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টার সাথে বর্তমানে ভারতের শিক্ষাঙ্গনে চলা উগ্রবাদী প্রভাবের গভীর মিল রয়েছে।’ এ সময় দক্ষিণ এশিয়ার তরুণদের যৌথভাবে একটি উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে পারস্পরিক রাজনৈতিক সহযোগিতা ও সংহতি আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এই ছাত্রনেত্রী।

সাম্প্রতিক সময়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতের ‘জেন জি’ বা তরুণ প্রজন্ম নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে আত্মপ্রকাশ করেছেন নাট্যকর্মী ও আন্দোলনকর্মী নেহা বোরা। নির্বাচনী সংস্কার, বাকস্বাধীনতা এবং ভিন্নমতের অধিকারের দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার থেকে তিনি বর্তমানে ভারতের জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত