সংবাদ

ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পিএম

ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

খাদ্যের গুণগত মান নিশ্চিত ও ভেজাল প্রতিরোধে চালু করা বিশেষ ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে মন্ত্রিপরিষদ ভবনের নিচে রাখা এই ভ্রাম্যমাণ পরীক্ষাগারটি তিনি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী গাড়ির ভেতরে প্রবেশ করেন এবং সেখানে কীভাবে অতি দ্রুত খাবারের নমুনা সংগ্রহ ও পরীক্ষা সম্পন্ন করা হয়, সে প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। উপস্থিত সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা তাকে এই প্রযুক্তির সার্বিক পরিচালনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

কর্মকর্তারা জানান, ভেজাল খাদ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে বর্তমানে দেশের ৮টি বিভাগীয় মহানগরীতে এই ভ্রাম্যমাণ ল্যাবের মাধ্যমে খাবারের মান নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। পরবর্তীতে ৬৪টি জেলাতেই এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার মহাপরিকল্পনা রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আরও ৭২টি অত্যাধুনিক ভ্রাম্যমাণ ল্যাব ভ্যান কেনার প্রক্রিয়া চলমান রয়েছে।

এই কার্যক্রমে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি ভ্যানের বাইরে থাকা ডিজিটাল মনিটরে নিরাপদ খাদ্যবিষয়ক নানা সচেতনতামূলক অডিও-ভিডিও প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং জনপ্রশাসনসচিব কামরুজ্জামান চৌধুরীসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

খাদ্যের গুণগত মান নিশ্চিত ও ভেজাল প্রতিরোধে চালু করা বিশেষ ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে মন্ত্রিপরিষদ ভবনের নিচে রাখা এই ভ্রাম্যমাণ পরীক্ষাগারটি তিনি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী গাড়ির ভেতরে প্রবেশ করেন এবং সেখানে কীভাবে অতি দ্রুত খাবারের নমুনা সংগ্রহ ও পরীক্ষা সম্পন্ন করা হয়, সে প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। উপস্থিত সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা তাকে এই প্রযুক্তির সার্বিক পরিচালনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

কর্মকর্তারা জানান, ভেজাল খাদ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে বর্তমানে দেশের ৮টি বিভাগীয় মহানগরীতে এই ভ্রাম্যমাণ ল্যাবের মাধ্যমে খাবারের মান নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। পরবর্তীতে ৬৪টি জেলাতেই এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার মহাপরিকল্পনা রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আরও ৭২টি অত্যাধুনিক ভ্রাম্যমাণ ল্যাব ভ্যান কেনার প্রক্রিয়া চলমান রয়েছে।

এই কার্যক্রমে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি ভ্যানের বাইরে থাকা ডিজিটাল মনিটরে নিরাপদ খাদ্যবিষয়ক নানা সচেতনতামূলক অডিও-ভিডিও প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং জনপ্রশাসনসচিব কামরুজ্জামান চৌধুরীসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত