সংবাদ

২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে ডিজেল সংকট : আইইএ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪০ পিএম

২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে ডিজেল সংকট : আইইএ
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্য ও রাশিয়ায় চলমান সংঘাতের কারণে ডিজেল উৎপাদন ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে আগামী বছরজুড়ে জ্বালানিটির তীব্র সংকট বজায় থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। একই সঙ্গে উচ্চমূল্যের কারণে বিশ্ব অর্থনীতি ও মূল্যস্ফীতিতে বড় ধাক্কা লাগার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বুধবার (১৪ অক্টোবর) আইইএ তাদের প্রকাশিত মাসিক বাজার পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরে। বিশ্ববাজারে স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক সংস্থার জরুরি মজুত থেকে কী পরিমাণ এবং কোন সময়ে ডিজেল ছাড় দেওয়া হবে–সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এই সতর্কবার্তা দেওয়া হলো।

আইইএ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, পরিবহন, কৃষি ও শিল্প উৎপাদনে জ্বালানিটির আকাশছোঁয়া দাম ও ব্যাপক চাহিদার প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। সেপ্টেম্বর মাসে মধ্যপ্রাচ্য ও রাশিয়া থেকে ডিজেলের দৈনন্দিন সরবরাহ কমেছে প্রায় ১৩ লাখ ব্যারেল। স্বাভাবিকভাবে বছরের এই সময়ে নতুন মজুত বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও বৈশ্বিক সংকটের কারণে উল্টো বিশ্বজুড়ে তা ক্রমাগত কমছে।

এদিকে শিল্পোন্নত দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) জরুরি মজুত ছাড়ার তাগিদ দিয়েছে। একই সঙ্গে দ্রুত পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি সাময়িকভাবে স্থগিত করার হুশিয়ারিও দিয়েছে ওয়াশিংটন।

পরিস্থিতি পর্যালোচনা করে আইইএ জানিয়েছে, মধ্যপ্রাচ্য সংকট ও বিশ্ব রাজনৈতিক অস্থিতিশীলতার দ্রুত কোনো স্থায়ী সমাধান না এলে রিজার্ভ কমে যাওয়ার কারণে ২০২৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক জ্বালানি বাজার চরম অস্থিরতার মধ্য দিয়ে যেতে পারে।

সূত্র : রয়টার্স

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে ডিজেল সংকট : আইইএ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত