দেশের তৈরি পোশাকশিল্প খাতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে মাত্র ১৮ দিনে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে আন্তর্জাতিক ক্রেতারা ২৫৪ মিলিয়ন ডলারের নিশ্চিত রপ্তানি আদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন।
রবিবার পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংগঠনটি জানায়, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি ও নানান বিঘ্নের কারণে ৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন ডলার, যা এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যমান অনুযায়ী হিসাব করা হয়েছে। এ সময়ে কারখানাগুলো সর্বনিম্ন একদিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
বিজিএমইএ জানায়, উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশ এখন ঝুঁকির মুখে রয়েছে। অর্ডার ধরে রাখতে কারখানাগুলোকে বাড়তি ব্যয়ে আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া এবং অর্ডার বাতিলের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এতে উৎপাদন ক্ষতির বাইরেও কারখানাগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে, যা শিল্পের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিজিএমইএর জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, ক্রেতারা এরই মধ্যে নিশ্চিত করা অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব অর্ডারের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।
বিজিএমইএর মতে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় বড় ধরনের প্রভাব পড়েছে। অর্ডার অন্য দেশে স্থানান্তরের ঘটনা বাংলাদেশের পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ ব্যবসার সম্ভাবনার জন্য অত্যন্ত উদ্বেগজনক।
বিজিএমইএ স্পষ্ট করে বলেছে, জরিপে উঠে আসা পরিসংখ্যান প্রকৃত ক্ষয়ক্ষতির আংশিক চিত্র মাত্র। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও জরুরি জরিপে অংশ নিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে সামগ্রিক উৎপাদন ক্ষতির পরিমাণ জরিপে পাওয়া হিসাবের চেয়েও অনেক বেশি হতে পারে।
এছাড়া জরিপের হিসাব ১৮ নভেম্বর পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এতে সামনের দিনগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার প্রবল আশঙ্কা রয়েছে।
বিজিএমইএর মতে, তাৎক্ষণিক আর্থিক ক্ষতির বাইরেও বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি ও নির্ভরযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। অন্য দেশে উল্লেখযোগ্য পরিমাণ রপ্তানি আদেশ স্থানান্তরের মধ্য দিয়ে এ উদ্বেগের প্রতিফলন দেখা যাচ্ছে।
দেশের অর্থনীতি এবং লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে এই সংকট থেকে দ্রুত উত্তরণ প্রয়োজন বলে জানিয়েছে সংগঠনটি। শিল্পের উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে বিজিএমইএ।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন