সংবাদ
সংবাদ

নভেম্বরের ২২ দিনেই দেশে প্রায় ২৯ হাজার কোটি টাকা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

নভেম্বরের ২২ দিনেই দেশে প্রায় ২৯ হাজার কোটি টাকা
ছ‌বি: সংগৃ‌হিত

​চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে দেশে ২৩৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯১ কোটি ১০ লাখ টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এই প্রবাসী আয় প্রায় ১০ দশমিক ৪ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

​বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে আসা ২৩৫ কোটি ৭০ লাখ ডলারের বিপরীতে গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২১৩ কোটি ৫০ লাখ ডলার। এই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২২ কোটি ২০ লাখ ডলার বা ১০ দশমিক ৪ শতাংশ।

​অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৮২ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ২২৮ কোটি ৪০ লাখ ডলার। ফলে অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত প্রবাসী আয়ে ১২ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

​প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও রিজার্ভের ওপর ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে চলতি নভেম্বরেই রেমিট্যান্স প্রবাহ তিন বিলিয়ন ডলার ছাড়াতে পারে।

​এর আগে বিদায়ী অক্টোবর মাসে পুরো সময়ে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার বা ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যার দেশীয় মূল্য ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা। এ ছাড়া গত সেপ্টেম্বরে মোট ২৭৬ কোটি ৬০ লাখ বা ২ দশমিক ৭৬ বিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে আসে।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার এবং পরের মাস আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

​সব মিলিয়ে গত ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার, আর এর আগের ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নভেম্বরের ২২ দিনেই দেশে প্রায় ২৯ হাজার কোটি টাকা

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত