ব্যাংক, বিমা ও পুঁজিবাজারসহ আর্থিক খাতের সব প্রতিষ্ঠানের লেনদেন সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়ানো, অনিয়ম বন্ধ করা এবং ব্যবসার খরচ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে স্থানীয় এলসি সংক্রান্ত তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম ‘বার্তা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি জানান, দেশের অর্থনীতিকে আন্তর্জাতিক বাণিজ্যের গতির সঙ্গে তাল মেলাতে হলে আর্থিক খাতের লেনদেন ডিজিটাল করতে হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান-প্রদানের সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে হবে।
অর্থমন্ত্রী বলেন, বিশ্ববাণিজ্য ও বিনিয়োগ এখন রিয়েল টাইমে পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতিকেও সেই গতির সঙ্গে তাল মেলাতে হবে।
বিমা খাতের অনিয়ম তুলে ধরে তিনি বলেন, অনেক ক্ষেত্রে বিমার প্রিমিয়াম পরিশোধ না করেই কাভার নোট নেওয়া হয়েছে, এমনকি এক হাজার কোটি টাকার পণ্য আমদানির ক্ষেত্রেও এমন ঘটনা রয়েছে। এ ধরনের অনিয়ম বন্ধে বাংলাদেশ ব্যাংক, এলসি খোলা ব্যাংক ও বিমা কোম্পানিগুলোর মধ্যে ডিজিটাল সংযোগ তৈরি করা হচ্ছে। একই ব্যবস্থায় বিএসইসি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউজগুলোকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অটোমেশন শুধু দক্ষতা বাড়ায় না, ব্যবসার খরচ কমায় এবং গোপন লেনদেন ও রাজস্ব ফাঁকি বন্ধে কার্যকর ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এতদিন স্থানীয় ও আন্তর্জাতিক এলসির তথ্য আদান-প্রদানে বিদেশি সুইফট নেটওয়ার্ক ব্যবহার করা হতো, যাতে প্রতিটি এলসিতে গড়ে ১ হাজার ৫০০ টাকা বৈদেশিক মুদ্রায় খরচ হতো। ২০২৫-২৬ অর্থবছরে ৫ লাখ ৭৯ হাজার ১১০টি স্থানীয় এলসির বিপরীতে নিট বৈদেশিক মুদ্রা ব্যয় হয়েছে প্রায় ৬১ লাখ ৫০ হাজার ডলার। নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর নিজস্ব নেটওয়ার্কে তথ্য আদান-প্রদান হওয়ায় কোনো মেসেজিং ফি লাগবে না এবং তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত থাকবে। এতে এলসি খোলা, সংশোধন ও নিষ্পত্তি দ্রুততর হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি আরও জোরদার হবে।
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, বছরে ৬১ লাখ ডলার সাশ্রয়ের চেয়েও বড় অর্জন হলো নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার আত্মবিশ্বাস।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান নতুন ব্যবস্থাকে স্বাগত জানিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বার্থে ব্যাংকের এলসি খোলা ও অ্যাকসেপ্টেন্স চার্জ সহনীয় রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্বকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ব্যবসার খরচ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার, যার সুফল সাধারণ মানুষ কম দামে পণ্য ও সেবা পাওয়ার মাধ্যমে ভোগ করবেন। এছাড়া বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে আগামী এক থেকে দুই মাসের মধ্যে স্বয়ংক্রিয় ও স্বচ্ছ নিলামব্যবস্থা চালু এবং আন্তর্জাতিক এলসির নথি ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান গভর্নর।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন