ভারতের রাজধানী দিল্লিতে প্রতিবাদ কর্মসূচীকে কেন্দ্র করে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে আটকের পর মুক্তি দিয়েছে পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটকের আট ঘণ্টা পার হলেও তার অবস্থানের কোনো হদিস না মেলায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বার্তা সংস্থা এএনআই-এর বরাতে জানা গেছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারা অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে যন্তর মন্তর এলাকা থেকে আটক নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, সিজেপি প্রধান অভিজিৎ দিপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় মামলা দায়ের করে তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার কথা জানিয়েছে দিল্লি পুলিশ।
তবে সিজেপি নেতাদের অভিযোগ, দিপকেকে পুলিশ কোনো অজ্ঞাত স্থানে সরিয়ে নিয়েছে এবং আইনজীবী বা স্বজনদের সঙ্গেও যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না। দলের ভারপ্রাপ্ত প্রধান অজিঙ্কা শিন্ডে জানান, করোলবাগের এক বাসা থেকে শুক্রবারের পূর্বঘোষিত 'লেহরা দো তেরঙ্গা' মার্চের আগে তাকে অন্যায়ভাবে আটক করা হয়।
এর আগে একই কর্মসূচীকে কেন্দ্র করে সিজেপির আরও দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছিল, যারা বর্তমানে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন।
/

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন