সংবাদ

প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে পাকিস্তানি যুদ্ধবিমান মোতায়েন

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম

প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে পাকিস্তানি যুদ্ধবিমান মোতায়েন

দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে পৌঁছেছে পাকিস্তানের যুদ্ধবিমান সহায়ক উড়োজাহাজ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির কিং আবদুলআজিজ বিমানঘাঁটিতে এই যুদ্ধবিমানগুলো মোতায়েন করা হয়েছে। এর প্রধান লক্ষ্য হলো দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ সামরিক সমন্বয় জোরদার করা এবং পারস্পরিক কার্যক্ষমতা বৃদ্ধি করা। আঞ্চলিক আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে রিয়াদ।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে এই ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির অন্যতম প্রধান শর্ত হলো যদি কোনো একটি দেশ হামলার শিকার হয়, তবে তা উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে এবং দুই দেশই তা মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করবে।

বর্তমানে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতি শান্তি স্থাপনের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল আলোচনা চলছে। এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই সৌদি আরবে পাকিস্তানের যুদ্ধবিমান মোতায়েনের ঘটনাটি মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিতে এক নতুন মাত্রা যোগ করল।

তবে বিমান মোতায়েনের বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করছেন, চলমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে এই সামরিক অবস্থান মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার একটি কৌশলগত অংশ হতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে পাকিস্তানি যুদ্ধবিমান মোতায়েন

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে পৌঁছেছে পাকিস্তানের যুদ্ধবিমান সহায়ক উড়োজাহাজ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির কিং আবদুলআজিজ বিমানঘাঁটিতে এই যুদ্ধবিমানগুলো মোতায়েন করা হয়েছে। এর প্রধান লক্ষ্য হলো দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ সামরিক সমন্বয় জোরদার করা এবং পারস্পরিক কার্যক্ষমতা বৃদ্ধি করা। আঞ্চলিক আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে রিয়াদ।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে এই ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির অন্যতম প্রধান শর্ত হলো যদি কোনো একটি দেশ হামলার শিকার হয়, তবে তা উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে এবং দুই দেশই তা মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করবে।

বর্তমানে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতি শান্তি স্থাপনের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল আলোচনা চলছে। এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই সৌদি আরবে পাকিস্তানের যুদ্ধবিমান মোতায়েনের ঘটনাটি মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিতে এক নতুন মাত্রা যোগ করল।

তবে বিমান মোতায়েনের বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করছেন, চলমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে এই সামরিক অবস্থান মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার একটি কৌশলগত অংশ হতে পারে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত