চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে ঘরের ওপর পড়ে ফয়েজ আহমেদ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার গজরা ইউনিয়নের টরকী কান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফয়েজ আহমেদ ওই গ্রামের আবু তাহেরের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, আজ ভোরে ফজরের নামাজের পরপরই হঠাৎ করে ওই এলাকায় প্রবল বেগে ঝড়-বৃষ্টি ও ঘূর্ণিঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় একটি বড় গাছ উপড়ে আবু তাহেরের টিনের ঘরের ওপর গিয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যে ঘরটি দুমড়েমুচড়ে চুরমার হয়ে যায়।
ঘর ভেঙে পড়ার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজ শুরু করেন। তবে ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় থাকা শিশু ফয়েজ আহমেদ ঘটনাস্থলেই মারা যায়। পবিত্র ঈদুল আজহার আগে এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুর বাবা আবু তাহের ও তার পরিবারের সদস্যরা এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। একমাত্র সন্তানকে হারিয়ে তাদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এই হৃদয়বিদারক খবর শুনে আশেপাশের গ্রাম থেকে শত শত মানুষ শোকার্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে ও শিশুটিকে শেষবার দেখতে ওই বাড়িতে ভিড় করছেন।
গজরা ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ আসা এই ঝড়ে ঘরটির ওপর গাছ পড়ায় শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন