আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী জনপ্রিয় আন্তনগর ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’-এর যাত্রাপথ সম্প্রসারণ করে কক্সবাজার পর্যন্ত বাড়ানো হচ্ছে। এর ফলে ঢাকা ও চট্টগ্রামসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা এখন থেকে এক ট্রেনেই সরাসরি পর্যটননগরী কক্সবাজারে যাতায়াত করতে পারবেন। তবে এই সম্প্রসারিত রুটে ট্রেনটির ‘কুমিরা স্টেশনের’ নির্ধারিত যাত্রা বিরতি বাতিল করা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মোহাম্মদ শফিকুল রহমান গণমাধ্যমকে জানান, দোহাজারী-কক্সবাজার রেলপথের সক্ষমতা বাড়ানো এবং পর্যটকদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত বাড়ানো হচ্ছে। আগামী ২৬ অক্টোবর থেকে এ সেবা চালুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
নতুন সময়সূচি ও বিরতি:
রেলওয়ে সূত্রে জানা গেছে, ২৬ অক্টোবর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ট্রেনটির চলাচল নিম্নরূপ হবে :
৭২১ নম্বর মহানগর এক্সপ্রেস : ট্রেনটি প্রতিদিন কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে। এরপর চট্টগ্রাম থেকে মাত্র ১০ মিনিটের বিরতি নিয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীতে পৌঁছাবে।
৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস : ট্রেনটি ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। সেখানে ২০ মিনিট বিরতি নিয়ে রাত ৩টায় ছেড়ে সকাল ৬টায় গন্তব্যস্থল কক্সবাজারে পৌঁছাবে।
এই ট্রেনে সাধারণ শ্রেণির পাশাপাশি শোভন চেয়ার, স্নিগ্ধা (এসি চেয়ার), এসি সিট এবং এসি বার্থ বা কেবিনের সুব্যবস্থা রাখা হয়েছে।
যেসব এলাকার যাত্রীরা উপকৃত হবেন :
নতুন এই রুট সম্প্রসারণের ফলে ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলার যাত্রীরা সরাসরি সমুদ্রসৈকত শহর কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া নাঙ্গলকোট, লাকসাম, কসবা, আখাউড়া, আশুগঞ্জ ও ভৈরববাজার স্টেশনের যাত্রীরাও ট্রেনটির যোগাযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন।
রুটটিতে বাড়ছে ট্রেনের বহর :
বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নিয়মিত চলাচল করছে। এর সঙ্গে ‘মহানগর এক্সপ্রেস’ যুক্ত হওয়ায় এই পর্যটন রুটে নিয়মিত চলাচলকারী ট্রেনের সংখ্যা বেড়ে মোট পাঁচ জোড়ায় উন্নীত হচ্ছে। এতে সাধারণ যাত্রী ও পর্যটকদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছেন রেলওয়ে কর্মকর্তারা।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন