সংবাদ

কক্সবাজারে রিসোর্টে আগুন, মালিককে প্রধান আসামি করে মামলা

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম

কক্সবাজারে রিসোর্টে আগুন, মালিককে প্রধান আসামি করে মামলা
ছবি : সংবাদ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। দুপুর ১টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনার পর শনিবার সন্ধ্যায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং মর্মান্তিক এই দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি ঘটে। তবে অগ্নিকাণ্ডের সঠিক সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মরদেহ বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান এ বিষয়ে বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমেই আগুনের প্রকৃত কারণ উদঘাটিত হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কক্সবাজারে রিসোর্টে আগুন, মালিককে প্রধান আসামি করে মামলা

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। দুপুর ১টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনার পর শনিবার সন্ধ্যায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং মর্মান্তিক এই দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি ঘটে। তবে অগ্নিকাণ্ডের সঠিক সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মরদেহ বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান এ বিষয়ে বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমেই আগুনের প্রকৃত কারণ উদঘাটিত হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত