বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এনআরবি ব্যাংক পিএলসিতে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের অধীন চুক্তিভিত্তিক ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনের জন্য ব্যাংকিং খাতে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হলেও নতুন গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে।
এক নজরে নিয়োগের তথ্য
আবেদনে যেসব যোগ্যতা প্রয়োজন
ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ পদে আবেদনকারীদের যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক তৈরিতে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় ভালো দখল থাকার পাশাপাশি পেশাদার উপস্থাপনা, মার্জিত ব্যক্তিত্ব ও শিষ্টাচার বজায় রাখার সক্ষমতা থাকতে হবে।
এ ছাড়া প্রার্থীদের এমএস অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে ভালো জ্ঞান থাকতে হবে। গ্রাহকসেবায় আগ্রহ, একসঙ্গে একাধিক কাজ সামলানোর দক্ষতা এবং চাপের মধ্যে কাজ করার মানসিকতাও প্রয়োজন। সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, বিনয় ও স্মার্ট ব্যক্তিত্বকে গুরুত্ব দেওয়া হবে।
যেসব দায়িত্ব পালন করতে হবে
নিয়োগপ্রাপ্ত ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভকে ব্যাংকে আগত দর্শনার্থী, গ্রাহক ও অতিথিদের স্বাগত জানানো এবং প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। পাশাপাশি টেলিফোন কল গ্রহণ করে সংশ্লিষ্ট বিভাগ বা ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে হবে।
অভ্যর্থনাকক্ষের শৃঙ্খলা বজায় রাখা এবং আসা-যাওয়া করা কুরিয়ার, চিঠি ও নথিপত্রের ব্যবস্থাপনাও কাজের অংশ। ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে প্রাথমিক তথ্য দেওয়া এবং অফিসের অবস্থান জানিয়ে দর্শনার্থীদের সহযোগিতা করতে হবে।
এ ছাড়া গ্রাহক ও দর্শনার্থীদের তথ্যের গোপনীয়তা রক্ষা এবং তাঁদের প্রবেশের বিষয়ে নিরাপত্তা ও প্রশাসনিক দলের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের আগে পদের যোগ্যতা ও অন্যান্য শর্ত মিলিয়ে নেওয়া প্রয়োজন।
আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন