দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৮৮ জন। এ নিয়ে চলতি মাসের ১৮ দিনে ডেঙ্গুতে ১০৩ জনের মৃত্যু হলো।
রোববার (১৮ অক্টোবর) ডেঙ্গুর বুলেটিন অনুযায়ী, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৪৮ জনের প্রাণ গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার দুইজন করে, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাইরের একজন এবং সিলেট সিটি করপোরেশনের বাইরের একজন রয়েছেন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ডিএনসিসি এলাকার হাসপাতালগুলোতে ২৩২ জন ভর্তি হয়েছেন। ডিএসসিসি এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩১ জন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৯৫ জন।
অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৯ জন, চট্টগ্রামে ২৬১ জন, খুলনায় ২৯০ জন, ময়মনসিংহে ৯৩ জন, রাজশাহীতে ২০০ জন, রংপুরে ৭২ জন এবং সিলেটে ১৫ জন ভর্তি হয়েছেন।
বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৮২৭ জন। এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১২ হাজার ৪০০ জনে। এর মধ্যে এক লাখ ৬ হাজার ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এই রোগে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ওই বছরই ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল এক লাখ দুই হাজারের মতো।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন