সংবাদ

জাতীয় প্রেসক্লাবের শুটিং প্রতিযোগিতায় প্রথম তাওরাতুল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম

জাতীয় প্রেসক্লাবের শুটিং প্রতিযোগিতায় প্রথম তাওরাতুল

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এয়ারগান শুটিং প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তাওরাতুল ইসলাম লিখন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী।

লিখন দৈনিক সংবাদ-এর সিনিয়র রিপোর্টার মহসীন ইসলাম টুটুলের ছোট ছেলে। পড়াশোনার পাশাপাশি তিনি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন দেখেন।

শনিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে দুই দিনব্যাপী ‘শিশু আনন্দমেলা’র সমাপনী দিনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া উপকমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি।

এর আগে শিশু আনন্দমেলার উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী। সমাপনী দিনে শিশুদের জন্য দৌড়, অংক দৌড় ও বিস্কুট দৌড়সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। এ ছাড়া নারী সদস্যদের জন্য ছিল পিলোপাসিং ও দড়ি টানাটানি প্রতিযোগিতা।

বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী ও শিশুদের পরিবেশনার পাশাপাশি ছিল বরেণ্য জাদুকর জুয়েল আইচের জাদু প্রদর্শনী, যা উপস্থিত শিশুদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, মোহাম্মদ মোমিন হোসেন এবং এ কে এম মহসীন। ক্রীড়া উপকমিটির সদস্যসহ ক্লাবের বিপুলসংখ্যক সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জাতীয় প্রেসক্লাবের শুটিং প্রতিযোগিতায় প্রথম তাওরাতুল

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত