সংবাদ

বিটিভিকে খবরের গুরুত্বে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ সংসদীয় কমিটির

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পিএম

বিটিভিকে খবরের গুরুত্বে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ সংসদীয় কমিটির

সংবাদ প্রচারের ক্ষেত্রে খবরের গুরুত্ব ও প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দিতে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।

একই সঙ্গে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ তথ্যচিত্র ও প্রামাণ্য দলিলে একাত্তরে মুক্তিযুদ্ধের মতো নব্বইয়ের গণঅভ্যুত্থান ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব দিয়েছে কমিটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সংসদ সদস্য আশরাফ উদ্দিন, মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, শফিকুল ইসলাম ও নাজমুন নাহার।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বিটিভির অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের সামাজিক প্রভাব বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় বলা হয়, বিটিভির উদ্দেশ্য বাণিজ্যিক টেলিভিশন চ্যানেলে পরিণত হওয়া নয়। রাষ্ট্র ও সমাজের প্রতি ‘দায়বদ্ধ’ গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করাই এর কাজ। এ জন্য বিটিভির লক্ষ্য ও উদ্দেশ্য সুনির্দিষ্ট করা প্রয়োজন। পাশাপাশি জনগণের কাছে গ্রহণযোগ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বিটিভি ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) পরিদর্শনের সিদ্ধান্ত নেয় কমিটি। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোতে গত ১৭ বছরে ‘অনৈতিকভাবে’ বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতি থেকে ‘বঞ্চিত’ কর্মকর্তাদের নাম ও পদবিসহ তালিকা পরবর্তী বৈঠকে উপস্থাপনের বিষয়ে আলোচনা হয়। একই সময়ে বাতিল করা অনুষ্ঠান ও কর্মসূচির তালিকাও উপস্থাপনের কথা বলা হয়। মন্ত্রণালয়ের অধীন সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেয় কমিটি।

আসন্ন দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য বৈঠকে উপস্থিত সবাইকে সহযোগিতা ও সক্রিয় ভূমিকা রাখার সুপারিশ করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিটিভিকে খবরের গুরুত্বে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ সংসদীয় কমিটির

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত