সংবাদ

বান্দরবানে পূজা মণ্ডপে বিনামূল্যে চিকিৎসা সেবা

সোহেল কান্তি নাথ, বান্দরবান
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পিএম

বান্দরবানে পূজা মণ্ডপে বিনামূল্যে চিকিৎসা সেবা
ছবি : সংবাদ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ক্যাম্পের উদ্বোধন করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সোমবার (১৯ অক্টোবর) সকালে বান্দরবান রাজার মাঠে কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে পূজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই মানবিক ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে রেঞ্জ ডিআইজি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা বিষয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, বান্দরবানের মণ্ডপগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় রয়েছে। আগামী ২১ অক্টোবর পর্যন্ত প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন, যাতে উৎসবটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হতে পারে।

তিনি আরও বলেন, এবার চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলাতেই জাঁকজমকপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে উৎসবটির সফল ও শান্তিপূর্ণ সমাপ্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর, সাধারণ সম্পাদক তপন কান্তি দাশ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকেরা।

আয়োজকেরা জানান, শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী উপলক্ষে দিনব্যাপী রাজার মাঠের কেন্দ্রীয় মণ্ডপ প্রাঙ্গণে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু থাকবে। ফ্রি ক্যাস্পে চর্ম, চক্ষু, দন্ত ও মেডিসিন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা দর্শনার্থী ও রোগীদের পরামর্শ সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান করছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বান্দরবানে পূজা মণ্ডপে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত