সংবাদ

‘আপনারা কেউ সংখ্যালঘু নন, সবার পরিচয় বাংলাদেশি নাগরিক’: গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পিএম

‘আপনারা কেউ সংখ্যালঘু নন, সবার পরিচয় বাংলাদেশি নাগরিক’: গণপূর্ত প্রতিমন্ত্রী
ছবি : সংবাদ

‘আপনারা কেউ সংখ্যালঘু নন, সবার পরিচয় বাংলাদেশি নাগরিক। আপনারা পিরোজপুরের নাগরিক, নেছারাবাদের নাগরিক।’ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে এ কথা বলেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ এবং গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে উপহারসামগ্রী ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা এবং অধিকারবঞ্চিত অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন এবং ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই সরকারের উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হচ্ছে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, যারা দেশের ও এলাকার উন্নয়নে কাজ করবেন, জনগণ তাদেরই সমর্থন দেবেন। ভালো কাজের মূল্যায়ন ও স্বীকৃতি রাজনীতিবিদদের জনসেবায় আরও উৎসাহিত করে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাদের পাশে রয়েছেন এবং কল্যাণমূলক সহযোগিতা অব্যাহত রেখেছেন। সনাতন ধর্মাবলম্বীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এবং পরবর্তী বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তাদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। 'সবার আগে বাংলাদেশ' গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী এলাকার রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া শাড়ি ও কাপড় এবং নিজের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠান শেষে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

‘আপনারা কেউ সংখ্যালঘু নন, সবার পরিচয় বাংলাদেশি নাগরিক’: গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত