সংবাদ

ঘিওরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত, আহত ১


মো.লুৎফর রহমান, মানিকগঞ্জ
মো.লুৎফর রহমান, মানিকগঞ্জ
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পিএম

ঘিওরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত, আহত ১
ছবি : সংবাদ

মানিকগঞ্জের ঘিওরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দোতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাজা মিয়া (৬০)। তিনি ঘিওর উপজেলার কুস্তা গ্রামের মনির উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় আহত নুরজাহান বেগম (৪৫) একই উপজেলার নারচি গ্রামের মজিদ মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) রাতে দৌলতপুর থেকে বরংগাইলগামী একটি ট্রাক একই দিকে যাওয়া একটি ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি ধুমড়েমুচড়ে যায় এবং এর দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজা মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত নুরজাহান বেগমকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে চালক পালিয়ে যান। খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও ইজিবাইকটি নিজেদের হেফাজতে নেয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকের চালককে সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


ঘিওরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত, আহত ১

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

মানিকগঞ্জের ঘিওরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দোতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাজা মিয়া (৬০)। তিনি ঘিওর উপজেলার কুস্তা গ্রামের মনির উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় আহত নুরজাহান বেগম (৪৫) একই উপজেলার নারচি গ্রামের মজিদ মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) রাতে দৌলতপুর থেকে বরংগাইলগামী একটি ট্রাক একই দিকে যাওয়া একটি ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি ধুমড়েমুচড়ে যায় এবং এর দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজা মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত নুরজাহান বেগমকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে চালক পালিয়ে যান। খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও ইজিবাইকটি নিজেদের হেফাজতে নেয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকের চালককে সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত