সংবাদ

চুয়াডাঙ্গায় গরুবহনকারী আলমসাধু খাদে পড়ে নিহত ১

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম

চুয়াডাঙ্গায় গরুবহনকারী আলমসাধু খাদে পড়ে নিহত ১
ছবি : সংবাদ

চুয়াডাঙ্গা শহরতলির নুরনগর এলাকায় গরুবহনকারী একটি শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে হেলাল উদ্দীন (৩৮) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ দুজন আহত হয়েছেন এবং ট্রাকে থাকা দুটি গরু মারা গেছে।

সোমবার (১৯ অক্টোবর) ভোররাত চারটার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নুরনগর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দীন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামের নওয়াল মিয়ার ছেলে। আহত ব্যক্তিরা হলেন আলমসাধুর চালক তারাচাঁদ ও অপর সহযোগী শিপন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী হেলাল উদ্দীন গত রোববার (১৮ অক্টোবর) বিকেলে মঠবাড়িয়া থেকে ১১টি গরু নিয়ে আলমডাঙ্গার উদ্দেশে রওনা দিয়েছিলেন। সোমবার (১৯ অক্টোবর) ভোরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নুরনগর মোড়ে পৌঁছালে চালকের ঘুমিয়ে পড়ার কারণে আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গরুর ব্যাপারী হেলাল নিহত হন। দুর্ঘটনার শব্দ পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করেন।

আহত চালক তারাচাঁদ জানান, মঠবাড়িয়া থেকে ৩ জন মিলে ১১টি গরু নিয়ে রওনা হয়েছিলেন। ভোরের দিকে হঠাৎ ঘুম চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুটি খাদে পড়ে যায়।

এদিকে দুর্ঘটনার পর নিহতের সঙ্গে থাকা নগদ ৮৩ হাজার ৩৩৫ টাকা, একটি মোবাইল ফোন ও গরুর বৈধ চালান উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজান জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গায় গরুবহনকারী আলমসাধু খাদে পড়ে নিহত ১

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত