সংবাদ

শ্মশানঘাট থেকে দর্জির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধি, পিরোজপুর
প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:২৫ এএম

শ্মশানঘাট থেকে দর্জির ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি : সংবাদ

পিরোজপুরের কাউখালীতে স্বপন দেবনাথ (৪৬) নামের এক টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) উপজেলা সদরের কেন্দ্রীয় শ্মশানঘাট এলাকার একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্বপন দেবনাথ উপজেলা সদরের কাপুড়িয়াপট্টি এলাকার ‘শ্রুতি টেইলার্স’-এর স্বত্বাধিকারী ছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে কাউখালীতে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তার গ্রামের বাড়ি পার্শ্ববর্তী ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কেন্দ্রীয় শ্মশানঘাট এলাকার একটি গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় স্বপন দেবনাথের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা কাউখালী থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় আনা হয়।

স্থানীয় লোকজনের দাবি, পারিবারিক নানা বিষয় নিয়ে স্বপন দেবনাথ ও তার স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। তিনি দোকানের কাজের চেয়ে মুঠোফোনে গেম খেলায় বেশি সময় ব্যয় করতেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে সম্প্রতি তাদের মধ্যে কথা কাটাকাটিও হয়। ঘটনার আগে তার স্ত্রী মুঠোফোন নিয়ে গিয়েছিলেন বলেও গুঞ্জন রয়েছে। তবে এসব বিষয়ের সঙ্গে মৃত্যুর কোনো সরাসরি সংযোগ রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

শ্মশানঘাট থেকে দর্জির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত