গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় একটি তৈরি পোশাক কারখানার কার্টন ও সুতার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট কাজ করছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে ‘সুপ্রিম গার্মেন্টস’ নামের কারখানাটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কার্টন ও সুতা থাকায় আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতির অবনতি দেখে পরবর্তীতে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া গেছে কি না এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ কত–তা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
/

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন