নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধুর করুণ মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত নয়টার দিকে ৩০০ ফুট সড়কের রূপগঞ্জের সুলপিনা ভূঁইয়াবাড়ি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। তারা হলেন রূপগঞ্জ ইউনিয়নের আলমপুর দিঘিরপাড় গ্রামের আক্তার মিয়ার ছেলে ও আবদুল হক ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র রুদ্র মিয়া (১৬) এবং দক্ষিণবাগ বেইলারটেক গ্রামের কামাল হোসেনের ছেলে ও বাঘবেড় আইডিয়াল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ইয়ামিন (১৫)।
এ ঘটনায় গুরুতর আহত অপর বন্ধু শ্রাবণ মিয়া (১৯) রাজধানীর আসিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে মারা যান। নিহত শ্রাবণ রাজধানীর বাড্ডা এলাকার জিল্লুর রহমানের ছেলে। তিনি সদ্য এসএসসি পাস করে ঢাকার একটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিলেন। রূপগঞ্জের বাঘবেড় সিডিমার্কেট এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে নিবন্ধহীন একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু পূর্বাচল এলাকায় ঘুরতে বের হন। রাত নয়টার দিকে কাঞ্চনগামী একটি অনিয়ন্ত্রিত অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে বাঘবেড়গামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ‘তিন বন্ধু মোটরসাইকেলে করে ভূঁইয়াবাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন এবং আজ চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও তার চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
কাঞ্চন হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন