ময়মনসিংহের ত্রিশালে বেপরোয়া বাসের ধাক্কায় আলমগীর হোসেন (৩০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের যাত্রী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীসহ অন্তত পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টা ৫ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় আরএফএল কোম্পানির ডিপোর প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন ত্রিশাল উপজেলার ধলাইমান এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তিনি আরএফএল কোম্পানির উকিলবাড়ী শাখায় দায়িত্বরত ছিলেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় কোম্পানির একটি কাভার্ড ভ্যান ডিপোর প্রধান ফটক দিয়ে বের হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি দ্রুতগতির বাস বেপরোয়া ভঙ্গিতে উল্টো লেনে এসে ফটকের সামনে থাকা নিরাপত্তাকর্মীদের কক্ষে সজোরে ধাক্কা দেয়। এতে কক্ষটি ক্ষতিগ্রস্ত হয় এবং নিরাপত্তাকর্মী আলমগীর হোসেনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আলমগীরকে উদ্ধার করে সিবিএমসিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন