সংবাদ

ডোমারে গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩


প্রতিনিধি, ডোমার (নীলফামারী)
প্রতিনিধি, ডোমার (নীলফামারী)
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২২ পিএম

ডোমারে গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩
ছবি : সংবাদ

নীলফামারীর ডোমারে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে উপজেলার চিলাহাটি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি মাস্টারপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. তারিক আকরাম তপন (৫৫), উত্তর কেতকীবাড়ি এলাকার মৃত মুসাহাক আলীর ছেলে ও কেতকীবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম স্বাধীন (৫০) এবং ভোগডাবুড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার মৃত গেলেমান আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৪২)। তাঁরা স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন প্রচারণার সময় বিএনপির চেয়ারপারসনের ভগ্নিপতি ও দলের সংসদ সদস্য পদপ্রার্থীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার জানান, আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


ডোমারে গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমারে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে উপজেলার চিলাহাটি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি মাস্টারপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. তারিক আকরাম তপন (৫৫), উত্তর কেতকীবাড়ি এলাকার মৃত মুসাহাক আলীর ছেলে ও কেতকীবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম স্বাধীন (৫০) এবং ভোগডাবুড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার মৃত গেলেমান আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৪২)। তাঁরা স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন প্রচারণার সময় বিএনপির চেয়ারপারসনের ভগ্নিপতি ও দলের সংসদ সদস্য পদপ্রার্থীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার জানান, আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত