চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় একযোগে এই ফলাফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
বই বিতরণ সংক্রান্ত অন্য এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ সালে দায়িত্ব নেওয়ার পর ২০০২ সালের জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হয়েছিল এবং সেই ধারাবাহিকতা ২০০৬ সাল পর্যন্ত বজায় ছিল। আবারও দায়িত্ব পাওয়ার পর এবার নির্ধারিত সময়ের আগেই, অর্থাৎ ২০২৬ সালের মধ্যেই সব বই বিতরণ সম্পন্ন হবে।
বইয়ের মানের বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন, কোমলমতি শিক্ষার্থীদের হাতে অত্যন্ত মানসম্মত বই পৌঁছে দেওয়া হবে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে দিনজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এদিন দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ক্যারিয়ার ও চাকরিমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে সকালে দিবসটি উদযাপন করতে এক র্যালির আয়োজন করা হয়।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন