সংবাদ

ইয়াবা লুটের অভিযোগে ৩ পুলিশ সদস্য ক্লোজড

প্রতিনিধি , চট্টগ্রাম
প্রতিনিধি , চট্টগ্রাম
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম

ইয়াবা লুটের অভিযোগে ৩ পুলিশ সদস্য ক্লোজড
ছবি : সংবাদ

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগে সাতকানিয়া থানার এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণে তাদের সাতকানিয়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশাসনিক কারণে ওই তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও কনস্টেবল গাজী মো. মহসিন।

অনুসন্ধানে জানা যায়, গত শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে একটি মিনিট্রাকে ৩০ হাজার ইয়াবা চট্টগ্রামের দিকে নেওয়া হচ্ছিল। লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের একটি নির্জন সড়কে পৌঁছালে অভিযুক্ত পুলিশ সদস্যরা মোটরসাইকেল দিয়ে ট্রাকটির গতি রোধ করেন।

এ সময় ট্রাকচালক নাছিরকে হাতকড়া পরিয়ে জিম্মি করা হয় এবং ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশের দুই কথিত সোর্স রবিন ও মোমিনের সহযোগিতায় ট্রাকের চালকের আসন থেকে ৩০ হাজার ইয়াবা লুট করা হয়। ঘটনার প্রমাণ মুছে ফেলতে ট্রাকের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে মেমোরি কার্ড ফরম্যাট করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন চালক নাছির।

পুলিশ জানিয়েছে, ইয়াবা লুটের এই ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং এ নিয়ে পুলিশের উচ্চপর্যায়ে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ইয়াবা লুটের অভিযোগে ৩ পুলিশ সদস্য ক্লোজড

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত