সংবাদ

বাংলাদেশে যাত্রা শুরু করল আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পিএম

বাংলাদেশে যাত্রা শুরু করল আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’
বাংলাদেশে যাত্রা শুরু করল আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’

রাজধানীর সেন্টারপয়েন্ট শপিং মলে প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’। একইসঙ্গে চালু হয়েছে ব্র্যান্ডটির অনলাইন শপিং প্ল্যাটফর্মও।

রাজধানীর সেন্টারপয়েন্ট শপিং মলের লেভেল ২, শপ ডি২-তে ৭,৬৯৬ বর্গফুট আয়তনের এই ফ্ল্যাগশিপ স্টোরটি উদ্বোধন করা হয়। স্বতন্ত্র প্রিন্ট, নান্দনিক ডিজাইন ও সমসাময়িক ফ্যাশন ট্রেন্ডের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ পরিচিত এই ব্র্যান্ডটি। ফিজিক্যাল স্টোরের পাশাপাশি দেশের ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যে এথনিকের কালেকশন পাওয়া যাবে তাদের অনলাইন শপিং প্ল্যাটফর্ম bd.ethnc.com-এ।

বাংলাদেশে এথনিকের আনুষ্ঠানিক ফ্র্যাঞ্চাইজি পার্টনার হিসেবে রয়েছে রেনেসাঁ ডেকোর লিমিটেড। নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশের ফ্যাশনপ্রেমীদের কাছে ব্র্যান্ডটির বৈচিত্র্যময় কালেকশন পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয় বাজারে দীর্ঘমেয়াদি উপস্থিতি গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি।

এর আগে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ফিজিক্যাল স্টোর ও অনলাইন শপিং সুবিধা এবং সংযুক্ত আরব আমিরাতে অনলাইন উপস্থিতির পর আন্তর্জাতিক সম্প্রসারণের নতুন সংযোজন হলো বাংলাদেশ। রেনেসাঁ ডেকোর লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশে অন্তত আরও তিনটি স্টোর চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে এথনিক কর্তৃপক্ষ।

এথনিকের চিফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার মুহাম্মদ উসমান বলেন, ‘বাংলাদেশ আমাদের আন্তর্জাতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ দেশের প্রাণবন্ত ফ্যাশন সংস্কৃতি এবং ব্র্যান্ডটির প্রতি ক্রেতাদের দীর্ঘদিনের আগ্রহ ও ভালোবাসাকে আমরা গভীরভাবে মূল্যায়ন করি। ঢাকায় আমাদের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর ও অনলাইন প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে স্থানীয় ক্রেতাদের সঙ্গে আরও ঘনিষ্ঠ ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে আমরা আশাবাদী।’

রেনেসাঁ ডেকোর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহরীন আসাফ বলেন, ‘আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড এথনিককে বাংলাদেশে নিয়ে আসা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা অত্যন্ত আনন্দিত এবং বিশ্বাস করি, ব্র্যান্ডটির স্বতন্ত্র ডিজাইন ও বৈচিত্র্যময় কালেকশন দেশের ফ্যাশন বাজারে নতুন মাত্রা যোগ করবে।’

উল্লেখ্য, আধুনিক ফ্যাশন ট্রেন্ডের সমন্বয়ে বৈচিত্র্যময় পোশাকের কালেকশন তৈরি করে এথনিক। আন্তর্জাতিক রিটেইল নেটওয়ার্ক ও ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ব্র্যান্ডটি বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে তাদের সৃজনশীল ফ্যাশন তুলে ধরছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশে যাত্রা শুরু করল আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত