জাপানের নারিতা থেকে ঢাকার পথে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে ‘কারিগরি জটিলতা’ দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের দেশে ফেরার যাত্রা বিলম্বিত হয়েছে।
বিমানের ফ্লাইট অপারেশন বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ বিষয়ে জানিয়েছেন, ‘একটি ইস্যু আছে, আশা করি সমাধান হয়ে যাবে।’
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও সেটি এখনো নারিতা বিমানবন্দরেই অবস্থান করছে বলে জানিয়েছেন ফ্লাইটে থাকা এক যাত্রী।
ওই যাত্রী জাপানের সময় সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টা) জানান, স্থানীয় সময় ৬টা ১৭ মিনিটে বিমানটি চলতে শুরু করে। তবে পাঁচ মিনিট পরই ক্যাপ্টেন ইমামুল ঘোষণা দেন, ‘কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। প্রকৌশলীরা কাজ করছেন। আপনারা ধৈর্য ধরুন।’
এর ৪০ মিনিট পর ক্যাপ্টেন ইমামুল আরও একটি ঘোষণা দিয়ে জানান, ‘আমরা আগের স্থানেই ফিরে যাচ্ছি। প্রকৌশলীরা ত্রুটি সারাতে কাজ করছেন।’

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন