সংবাদ

আইইডিসিআর পরিচালককে মারধর, উৎকণ্ঠায় বিদেশি বিজ্ঞানীরা

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ পিএম

আইইডিসিআর পরিচালককে মারধর, উৎকণ্ঠায় বিদেশি বিজ্ঞানীরা
আইইডিসিআর পরিচালককে অফিসে মারধর, জড়িত ড্যাব কর্মীরা

রাজধানীর মহাখালী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে ঢুকে পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় পরিচালক ডা. কাজী আহমেদ জাকিরকে সন্ত্রাসী কায়দায় মারধর করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায়, তাকে টেনেহিঁচড়ে কর্মস্থল থেকে বের করা হচ্ছে। এ সময় তার সামনে আরও কয়েকজন ডাক্তার ও গবেষক ছিলেন। তাদের হাতে ছিল গবেষণার কাগজপত্র।

এ নিয়ে চিকিৎসকদের মধ্যে দিনভর চরম উত্তেজনা বিরাজ করছিল। অনেকেই এই হামলা ও মারধরের ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করেছেন।

বিশেষজ্ঞরা দাবি করছেন, মহাখালীর এই গবেষণা প্রতিষ্ঠানে দেশি ও বিদেশি গবেষকরা থাকেন। তারা বিভিন্ন ধরনের রোগ নির্ণয়সহ নানা বিষয়ে গবেষণা করেন। হামলাযর ঘটনায় দেশি ও বিদেশি বিজ্ঞানীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিদেশি গবেষকরা আতঙ্কে পড়েছেন। সেখানে বিশ্বমানের উচ্চঝুঁকির ল্যাবরেটরি রয়েছে।

এদিকে ড্যাবের সভাপতি ডা. হারুন-আল রশিদ গতকাল রাতে মুঠোফোনে জানান, এই ঘটনার পর অভিযুক্ত ডা. জাহিদ হাসানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক তদন্তে ঘটনার সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার পর তাকে বহিষ্কার করা হয়। তিনি বলেন, ‘এই ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। সবাইকে সতর্ক করা হয়েছে।’

তবে দুই চিকিৎসকই ড্যাবের নেতা ও স্থায়ী সদস্য। তাদের মধ্যে ব্যক্তিগত ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেন তিনি। কিছুদিন আগে ড্যাব নেতা ডা. জাহিদ হাসান চাকরি হারিয়েছেন। এ নিয়ে বিরোধ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

এর আগে বুধবার বিকেলে ড্যাব নেতারা সাংবাদিকদের জানান, মারধরের ঘটনায় অভিযুক্ত চিকিৎসক জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে সংগঠনটি। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন ড্যাব সভাপতি হারুন আল রশিদ। অভিযুক্ত ডা. জাহিদ হাসান ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আইইডিসিআরের পরিচালকের ওপর হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে মর্মে বিশ্বস্ত সূত্রে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে প্রকৃত ঘটনা উদঘাটনের লক্ষ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব আরিফ আহমেদকে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. জাহিদ রায়হানকে সদস্য এবং মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ইমতিয়াজ আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।

তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে স্পষ্ট পর্যবেক্ষণ, প্রাপ্ত তথ্য-প্রমাণ, দায়-দায়িত্ব নিরূপণ ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটি প্রয়োজনে স্বাস্থ্য অধিদপ্তর বা এর আওতাধীন প্রতিষ্ঠানের যেকোনো কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে। তদন্ত কমিটির প্রতিবেদন সরকারের সাতটি দপ্তরে পাঠানোর অনুলিপি দেওয়া হয়েছে।

এদিকে, আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন পরিচালকের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করেছেন। তিনি বলেন, ‘ওই গবেষণাগারে উচ্চঝুঁকিসম্পন্ন ল্যাবরেটরি রয়েছে। এই জাতীয় প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খল ও সন্ত্রাসী কর্মকাণ্ড খুবই দুঃখজনক। সেখানে আন্তর্জাতিক গবেষকরা রয়েছেন। তাদের মধ্যে এ হামলা নিয়ে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।’

ঘটনার পর গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছেন। এই ঘটনায় মামলা হবে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ড্যাবের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পরিচালকের কক্ষে সংঘটিত অপ্রীতিকর ঘটনা তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় ডা. জাহিদ হাসানকে ড্যাব থেকে বহিষ্কার করা হয়েছে। ড্যাব এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি কোনো বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সমর্থন বা বরদাস্ত করবে না বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আইইডিসিআর পরিচালককে মারধর, উৎকণ্ঠায় বিদেশি বিজ্ঞানীরা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত